তৌহিদুর রহমান, যুগান্তর:সাইবার ক্রাইম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেই সরকারের। এবার র্যাবের ওয়েবসাইট দখলের ঘটনায় টনক নড়েছে সংশ্লিষ্টদের। আইটি বিশেষজ্ঞরা বলেছেন, সরকারের সংশ্লিষ্টরা তথ্য-প্রযুক্তির বিষয়গুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ফলে বিভিন্ন সেক্টরে দায়সারা গোছের কাজ করে জোড়াতালি দিয়েই তথ্য-প্রযুক্তির কাজ চালানো হচ্ছে। তাদের এ দুর্বলতার সুযোগ নিচ্ছে হ্যাকাররা। সংশ্লিষ্টরা বলেছেন, সাইবার ক্রাইম সংক্রান্ত আইনের প্রয়োগ নেই। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যায় ভুগছে। এখন এলিট ফোর্স র্যাব নিজেই ভুক্তভোগী। হ্যাকাররা র্যাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে গেলে সাধারণ মানুষ বা প্রতিষ্ঠানের বিপদের সীমা থাকবে না বলে মন্তব্য করেছেন তারা। আইটি বিশেষজ্ঞরা বলেছেন, হ্যাকারদের খুঁজে বের করা সম্ভব। সরকারের কাছে সেসব তথ্য-প্রযুক্তি রয়েছে। তারা বলেছেন, এখনই সাইবার ক্রাইম রোধে টাস্কফোর্স গঠন করে আইনের বাস্তবায়ন জরুরি।
Monday, 7 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment